Wednesday, May 13, 2026

বাংলার মুকুটে নতুন পালক, সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি

Date:

Share post:

আজ থেকে ৪০ বছর আগে শেষবার স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কাপ এসেছিল বাংলার ঘরে। সেবার টুর্নামেন্ট জিতেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। প্রায় চার দশক পর সেই ঐতিহ্যকে সঙ্গী করে বাংলার মুকুটে নতুন পালক যোগ করল অ্যাডামাস ইউনিভার্সিটি (Adamas University)। সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার (Football Tournament) ফাইনাল রাউন্ডে আটটি জোনের ৩২টিমের মধ্যে চ্যাম্পিয়ন বাংলার অ্যাডামাস ইউনিভার্সিটি। কালিকট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে সেরার সেরা পালক বাংলার অ্যাডামাসের মুকুটে।

দেশের ৪০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ইস্ট জোনে ৫৫ টিমের মধ্যে সেরা হয় অ্যাডামাস ইউনিভার্সিটি। ফাইনালে গোল করেন সৌরভ সব্বর ও আকাশ দত্ত। কানপুরের ছত্রপতি সাধু মহারাজ ইউনিভার্সিটি স্টেডিয়াম গ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত অ্যাডামাস ইউনিভার্সিটি স্পোর্টস ডিরেক্টর এবং ফুটবল টিমের টেকনিক্যাল পরিচালক রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, প্লেয়ারদের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি। এই ইউনিভার্সিটি পড়াশোনা, পেশাগত জীবনের প্রস্তুতির পাশাপাশি খেলাধুলাকেও যথেষ্ট গুরুত্ব দেয়। বিভিন্ন ক্রীড়া জগতের কোচ, মেন্টরদের তত্ত্বাবধানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে খেলোয়ারদের এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। নভেম্বর মাসে এই টুর্নামেন্ট শুরু হয়। এই প্রতিযোগিতাকে মোট আটটি জোনে ভাগ করা হয়েছিল যেখানে ৫৫টা দলের সঙ্গে লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি। বিশেষভাবে বলতে হয় বলরাম মান্ডি, সৌরভ বিশ্বাস, আকাশ দত্ত সৌরভ সব্বরদের কথা। ফরোয়ার্ড থেকে ডিফেন্স, গোলকিপিং থেকে মাঝমাঠ ধরে রাখার ক্ষমতা সবদিক থেকেই অ্যাডমাস ইউনিভার্সিটির ফুটবল টিম অনবদ্য পারফর্ম করেছে। ফাইনালে কালিকট বিশ্ববিদ্যালয়কে দুই শূন্য গোলে হারিয়ে বিশ্ববিদ্যালয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় বাংলার নাম উজ্জ্বল করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...