Friday, May 15, 2026

ফের  উত্তপ্ত ভাঙড়,  সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে  গুলি দুষ্কৃতীদের  

Date:

Share post:

গভীর রাতে ভাঙড়ে (Bhangar) সবজি ব্যবসায়ীকে (vegetable vendor) লক্ষ্য করে গুলি (Shoot)। চিত্ত ঘোষ নামে এক সবজি বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরজি কর (RG Kar) হাসপাতালে ভর্তি।তার বাড়ি চালতে বেরিয়া অঞ্চলের বামুনিয়াতে।ঘটনাটি  ঘটেছে  সাতুলিয়া বেলেদানা বাজার কোচপুকুর রোডের উপরে । ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট ও উত্তর কাশিপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন চিত্ত। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তার উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। চিত্তর ডান হাতে গুলি লাগে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। কী কারণে এই গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সবজি ব্যবসায়ী।ডান হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...