Saturday, May 2, 2026

শীঘ্রই তৈরি হবে জেলাভিত্তিক ইউনিট, ওয়েবকুপার বৈঠকে ঘোষণা চেয়ারম্যান ব্রাত্য বসুর

Date:

Share post:

কলেজে পড়ানোর ক্ষেত্রে কোনওরকম গাফিলতির অভিযোগ যেন না আসে। অধ্যাপকরা যাতে সঠিক সময়ে কলেজে যান এবং যথাযথ ক্লাস নেন সে-বিষয়ে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার চেয়ারম্যান ব্রাত্য বসু।

রবিবার ওয়েবকুপার নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রাত্য বসু। সেই বৈঠকেই কলেজে যাতে যথাযথ ক্লাস হয় সেই বিষয়ে অধ্যাপকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, প্রত্যেক জেলায় এবং কলেজে একটি করে ওয়েবকুপার ইউনিট তৈরি হবে। ইতিমধ্যেই জেলা নেতৃত্বরা জেলা ইউনিটের জন্য নাম পাঠিয়েছেন। প্রত্যেকটি জেলায় একটি করে ১৩ থেকে ১৪ সদস্যের কমিটি গঠন করা হবে। তারা কলেজগুলোতে কীভাবে ক্লাস হচ্ছে, পড়ুয়াদের কোনওরকম সমস্যা হচ্ছে কি না সে-বিষয়ে নজর রাখবে। খুব শীঘ্রই এই ইউনিট তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- সোমে শুরু বিধানসভার বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণে অধিবেশনের সূচনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...

দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়! পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

ভোট পরবর্তী হিংসায় দফায় দফায় উত্তেজনা বাড়ছে উত্তর ২৪ পরগনার ফলতায়। অভিযোগ ওঠে ২৯ তারিখ ভোটের দিন ইভিএমে...

দুশোর বেশি আসনে জিতছি, না বললে কাউন্টিং সেন্টার ছাড়বেন না: বার্তা তৃণমূল সুপ্রিমোর, লড়াকুদের পুরস্কারের ঘোষণা

“অনেক লড়াই করেছেন যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। ২০০-র বেশি আসন পাব। রাত ২ টা বাজলেও কাউন্টিং...

বিরোধীরাও নিশ্চিত তৃণমূল ২০০-র বেশি আসন জিতছে: নথি পেশ কুণালের

নির্বাচনের ফল ঘোষণার আগে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল আসন ধরে ধরে হিসাবে ব্যস্ত। একদিকে যেমন ভোট গণনা নিয়ে...