Saturday, April 4, 2026

উত্তরপ্রদেশে ট্রেনে ‘প্রাণহানি’র চেষ্টা বাংলার নাট্যদলকে! নিন্দা তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রের সরকারের আমন্ত্রণে নাটক প্রদর্শনীতে যোগ। কিন্তু ফেরার পথে শুধুমাত্র বাংলার (Bengali) নাট্যদল হওয়ায় উত্তরপ্রদেশে চরম হেনস্থার শিকার। প্রায় প্রাণ হাতে করে ভাষাবিদ্বেষীদের হাত থেকে ফিরে এসেছেন নাট্যকর্মীরা। ঘটনার পরে বাড়ি ফিরেও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে দমদমের খ্যাতনামা নাট্যদলের কর্মীদের। কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture) থেকে আরপিএফ (RPF) কারো সাহায্য পাননি তাঁরা। বিজেপি শাসিত মন্ত্রক ও পুলিশের বাঙালি বিদ্বেষের ঘটনায় ক্ষুব্ধ শাসকদল। রাজ্যের মন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু (Bratya Basu) বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন।

ভোপালে (Bhopal) কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশানাল স্কুল অফ ড্রামার (National School of Drama) ভারত রঙ মহোৎসব ২০২৫-এ (Bharat Rang Mahotsav 2025) যোগ দিতে গিয়েছিলন দমদমের বিশিষ্ট নাট্যদল বিশ্বরূপম। সম্পূর্ণ আমন্ত্রণমূলক যোগদান ছিল। অথচ ফেরার পথে সম্পূর্ণ ভিন্ন কারণে যেভাবে প্রাণনাশের মুখে তাঁরা পড়েছিলেন, তার বর্ণনা করতে গিয়েও তাঁরা ভীত, জানাচ্ছেন নাট্যকর্মীরা। প্রয়াগরাজে সংরক্ষিত এসি কামরায় (AC coach) বহু মানুষ উঠে পড়েন। বসার জন্য আবেদন জানান। প্রায় সব সিটেই যাত্রীদের তুলে দিয়ে মহাকুম্ভ (Mahakumbh) ফেরৎ যাত্রীদের বসার জায়গা করে দেন কামরার দায়িত্বে থাকা আরপিএফ কর্মীরাই, এমনটাই অভিযোগ।

বাংলার নাট্যদলের কর্মীরা তারই প্রতিবাদ করেন। তাঁদের ট্রেনে সফরের ব্যবস্থাও কেন্দ্রের মন্ত্রকই করেছিল। সেই পরিস্থিতিতে তাঁরা সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture) ও তার আধিকারিকদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁরা কোনও দায়িত্ব নিতে চাননি বলে অভিযোগ। মহাকুম্ভ ফেরৎ যাত্রীদের সঙ্গে বিবাদের পরই পরিস্থিতি ঘোরালো চেহারা নেয়।

রেলপুলিশ (RPF) বারবার মধ্যস্থতা করতে এসে প্রশ্ন করে নাট্যদলের কর্মীরা বাঙালি কি না। ভোররাতে ট্রেনে একদল দুষ্কৃতি উঠে এসে খোঁজ চালায় বাঙালিদের (Bengali)। নাট্যকর্মীদের অভিজ্ঞতা, কালো চাদরে মুখ ঢাকা অস্ত্র হাতে দুষ্কৃতীরা তাঁদের খোঁজ করছিল। ঘুমন্ত মানুষের মুখের ঢাকা খুলে কোন ভাষাভাষির তা পরীক্ষা করা হচ্ছিল। সৌভগ্যক্রমে তাঁদের খোঁজ পায়নি দুষ্কৃতীরা। হাওড়া স্টেশনে নেমে আর রেলের পুলিশের ভরসা না করে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ও ক্ষুব্ধ রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, গোটা ঘটনাটি অত্যন্ত খারাপ। বাংলার একটি নাট্যদল, তাঁদেরকে ট্রেনে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা গোটা ঘটনাটি খোঁজ নিচ্ছি। দমদমের বিধায়ক, মন্ত্রী, নাট্যকার ব্রাত্য বসুও অত্যন্ত উদ্বিগ্ন। তিনিও সবটা খোঁজ নিচ্ছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...