Thursday, May 14, 2026

লকআপে ঢোকানোর আগে উধাও! শিলিগুড়ি আদালতে লুকোচুরি আসামি-পুলিশের

Date:

Share post:

চোর-পুলিশের লুকোচুরি! পুলিশ লকআপে ঢোকানোর আগে পুলিশের হাত থেকে পালিয়ে গেল আসামি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালতে।

জানা গিয়েছে, মদ খেয়ে মত্ত অবস্থায় অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে বিকাশ কার্কী সহ আরও কয়েকজন ব্যক্তিকে। শনিবার তাঁকে আদালতে হাজির করানোর কথা ছিল। কিন্তু কোর্ট লকআপে সাত আসামিকে শনাক্ত করা গেলেও বিকাশের খোঁজ মেলেনি। তখনই টনক নড়ে পুলিশের। আদালত চত্বরে বিকাশের খোঁজ শুরু করে পুলিশ। আদালতের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি: হাসপাতালে হাসিবুলকে দেখে লিখলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...