Saturday, March 14, 2026

বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে দুর্ঘটনা, ৩০ ফুট গভীর খাদে পড়ল বাস! 

Date:

Share post:

তীর্থ সেরে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনার জম্মু-কাশ্মীরে (Bus Accident in Jammu and Kashmir)। শনিবার সন্ধ্যায় বৈষ্ণোদেবী মন্দির থেকে ফিরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় বাসচালকের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৭। তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ (Medical College, Jammu) হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে জম্মু বাস স্ট্যান্ড থেকে মাত্র আট কিলোমিটার দূরে মান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তীর্থযাত্রী বোঝাই বাসটি একটি বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয়ে জম্বু পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অত্যন্ত তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। ঘণ্টাখানেক তল্লাশির পর হিমাচল প্রদেশের বাসিন্দা রাকেশের মৃতদেহ উদ্ধার হয়। তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফ থেকে আহতদের চিকিৎসায় সব রকমের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...