Thursday, May 14, 2026

ভুয়ো জাতি সংশাপত্র! ‘চিকিৎসক পড়ুয়া’র বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

ডাক্তারি পড়ার জন্য ভুয়ো জাতি সংশাপত্র (caste certificate)। প্রশাসনের নজরে আসতেই বাতিল হয় সংশাপত্র। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই স্বাস্থ্যভবনে তথ্য পেশ। চাপের মুখে রাতারাতি ডাক্তারি পড়া ছেড়েই চম্পট ‘ভুয়ো’ (fake) চিকিৎসক পড়ুয়ার। ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের পক্ষ থেকে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।

পরমব্রত রায় নামে এক যুবক ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ভর্তি হয় এসটি সংশাপত্র (ST certificate) দিয়ে। এরপরই বিষয়টি নজরে আসে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের। তাঁরা একদিকে মেডিক্যাল কলেজ ও অন্যদিকে মহকুমা প্রশাসনিক আধিকারিকের (SDO) কাছে অভিযোগ জানান। মহকুমা প্রশাসনিক আধিকারিকের তথ্য অনুসন্ধানে দেখা যায় পরমব্রত রায়ের এসসি (SC certificate) ও এসটি দুটি (ST certificate) সংশাপত্র রয়েছে। তখনই তার এসটি সংশাপত্র বাতিল করে মেডিক্যাল কলেজে জানানো হয়।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরমব্রত রায়কে জবাবদিহি চেয়ে পাঠায়। অন্যদিকে স্বাস্থ্য দফতরে তার এই জাল সংশাপত্র (fake certificate) দিয়ে ভর্তির বিষয়টি জানানো হয়। কলেজের চিঠি পেতেই রাতারাতি পরমব্রত ডাক্তারি পড়া ছেড়ে দেওয়ার আবেদন জানায়, এমনটা দাবি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ-র। তবে স্বাস্থ্য ভবন থেকে তার ভর্তি বাতিল বা সেই সংক্রান্ত পদক্ষেপের অপেক্ষা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

জাল সংশাপত্র (fake certificate) দিয়ে রীতিমত ডাক্তারি পড়তে আসা পড়ুয়া পরমব্রত রায়ের রাজারহাটে বিরাট বাড়ির খোঁজ পাওয়া যায়। অথচ তার জাল এসটি সংশাপত্রে ঠিকানা বসিরহাটের। বাবার নামের জায়গায় যে প্রবীর রায়ের নাম দেওয়া তাঁর পরিচয় নিয়েও ধন্দ রয়েছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...