Saturday, February 28, 2026

বাংলাদেশে সেনাশাসন রুখতে ডিসেম্বরেই নির্বাচন চাইছেন ইউনূস

Date:

Share post:

দিন দুয়েক আগে বাংলাদেশের(bangladesh) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দেন, পরিস্থিতি ঠিক না হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী। দ্রুত নির্বাচনের দাবিতে সেনাশাসনের কথা শুনে, এবার ডিসেম্বরেই নির্বাচনের কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! আসলে বাংলাদেশে এখন দিকে দিকে অরাজকতা। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। খুন, ধর্ষণ, যৌন নির্যাতন লাগামছাড়া হারে বেড়ে গিয়েছে। বিপন্ন গণতন্ত্র। তাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্বাচনই একমাত্র পথ।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সঙ্গে দেখা করেন ইউনূস। সেই বৈঠকেই ইউনূস(yunus) জানান, চলতি বছরের শেষে নির্বাচনের আয়োজন করতে চলেছে সরকার। নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।

দেশে যে হারে অপরাধের সংখ্যা বেড়েছে তাতে উদ্বিগ্ন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।বাংলাদেশের এক সাক্ষাৎকারে তিনি বলেন, যতদিন না বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত আমিই সেনাপ্রধানের দায়িত্ব পালন করব। আগামী দিনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনা নেবে।শুধুমাত্র তাই নয়, বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সবাই বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য এখন সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তাভাবনা করছি না।স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু স্থানীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে কোনও অনুরোধ আমাদের কাছে আসেনি। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর সময় লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনই(sangsad election) এখন মূল লক্ষ্য এবং সেটি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে দিনক্ষণ ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।

 

spot_img

Related articles

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং...

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...