Wednesday, March 4, 2026

রাজারহাটে বহুতল নির্মাণের সময় ধসে চাপা পড়ে মৃত্যু ১ শ্রমিকের 

Date:

Share post:

রাজারহাটে বহুতল নির্মাণের কাজের সময় আচমকা ধস, মাটি চাপা পড়ে মৃত্যু হলো নির্মাণকর্মী অভিজিৎ মণ্ডলের (Abhijit Mondal)। তাঁর বাড়ি ভাঙ্গড় এলাকায়। আরেক শ্রমিকের (শ্যাম মণ্ডল) অবস্থাও যথেষ্ট গুরুতর বলে অসমর্থিত সূত্রের খবর। ,

বৃহস্পতিবার বিকেলে রাজারহাটের (Rajarhat) নাঙ্গলপোতা এলাকায় বহুতল নির্মাণের মাটি কাটার সময়ই আচমকা দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ-দমকল। স্থানীয় সূত্রের খবর, নাঙ্গলপোতায় ২১১ মেন রোডের পাশে একটি বেসরকারি বহুতল নির্মাণের কাজ চলছে। এদিন আচমকা মাটিতে ধস নামে। দুই শ্রমিক চাপা পড়ে যান। তাঁদের নাম শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল। তাঁরা ভাঙড়ের সর্বমঙ্গলাপুর এলাকার বাসিন্দা। প্রথমে শ্যাম মণ্ডলকে উদ্ধার করা হয়। পরে অভিজিৎকেও উদ্ধার করে দমকল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজারহাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা নাগাদ অভিজিতের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

 

spot_img

Related articles

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...