Tuesday, February 24, 2026

কলকাতায় নিয়মিত ভূমিকম্পের সতর্কতা জারি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার! 

Date:

Share post:

নতুন বছর শুরু হতে না হতেই ইতিমধ্যেই দুবার ভূমিকম্পের সাক্ষী হয়েছে মহানগরী (Earthquake in Kolkata)। সময় যত এগোবে এই সংখ্যা ততই বাড়বে এমনটাই জানিয়ে দিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)। কেন্দ্রীয় সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার ‘সিসমিক জোন’-এর (Seismic Zone) মধ্যে পড়ার কারণে এখন থেকে প্রায় প্রতিমাসেই ভূমিকম্পের সাক্ষী হতে চলেছে। টিবেটান প্লেটের সঙ্গে ইন্ডিয়ান প্লেটের ধাক্কার (collision of Indian plate with Tibetan plate) কারণেই এমন ঘটনা ঘটবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জিগ শ পাজেলের (Jigsaw puzzles) মতো প্লেটের উপর রয়েছে শহর কলকাতা। প্রতিনিয়ত এই প্লেট নড়াচড়ার কারণে কলকাতায় ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। চলতি বছরে ৭ জানুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি দুবার কেঁপেছে রাজপথ। বৃহস্পতিবার কলকাতার জিওলজিক সার্ভে অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, কলকাতা শহর আলাদা আলাদা পাতের ওপরে রয়েছে ফলে সেগুলোর মুখোমুখি ধাক্কা লাগলে মাটির উপরে অবস্থিত ঘরবাড়ি কেপে ওঠার সম্ভাবনা থেকেই যায়। গবেষণায় প্রকাশিত হয়েছে যে ইন্ডিয়ান প্লেট প্রতিবছর পাঁচ সেন্টিমিটার করে উত্তর পূর্বে টিবেটান প্লেটের দিকে সরে যাচ্ছে (কনভার্জেন্স হচ্ছে)। এতে দুই প্লেটে বারবার ধাক্কা লাগছে যার ফল হিসেবে শহরজুড়ে একের পর এক ভূমিকম্প হচ্ছে। পাশাপাশি ভূগর্ভস্থ জলস্তরে ওঠানাবার কারণেও কম্পন অনুভূত হয়। জিএসআই এর এই গবেষণার রিপোর্ট প্রকাশে আসার পরই সাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ছাড়পত্র নিয়ে বাড়ি ঘর তৈরির ক্ষেত্রে বেশি নজর দেওয়া দরকার বলে মনে করছেন ইঞ্জিনিয়ারদের একাংশ। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...