Saturday, April 4, 2026

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর!

Date:

Share post:

সাতসকালে গুলির আওয়াজে কেঁপে উঠল হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। সূত্রের খবর,  ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের উপর নজরদারির দায়িত্বে থাকা কনস্টেবল সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন শুক্রবার সকালে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হিমাংশু মাঝি নামে ওই কনস্টেবল। তার বাড়ি বাঁকুড়ায়।

চন্দননগর পুলিশ লাইনের র‍্যাফে পোস্টিং ছিল তার। বৃহস্পতিবার রাতে হুগলির ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে কর্তব্যরত ছিলেন তিনি। সেই অবস্থায় হিমাংশু নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শব্দ শুনে ছুটে যান হাসপাতালে অন্য পুলিশকর্মী ও হাসপাতালের স্টাফরা। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন হিমাংশু। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা>৩ মার্চ বিয়ে ছিল হিমাংশুর। বাঁকুড়ায় নিজের দেশের বাড়ি যাওয়ার জন্য শুক্রবার থেকেই ছুটি নিয়েছিলেন তিনি। তার আগে এই দুর্ঘটনা। পুলিশের পদস্থ আধিকারিকরা জানাচ্ছেন, ছুটি নিয়ে কোনও সমস্যা ছিল না হিমাংশুর। সেক্ষেত্রে কেন এই চরম পদক্ষেপ? খতিয়ে দেখছে পুলিশ।

হাসপাতালের এক কর্মী বলেন,  গুলির শব্দ শুনে ছুটে গিয়ে দেখি এই কাণ্ড। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক রোগী বলেন,  রাতে এক বিকট শব্দ শুনতে পাই। তারপর থেকেই সবাই ছুটোছুটি করছে। শুনেছি পুলিশ কর্মীর গুলি লেগেছে। কী করে এই কাণ্ড বলতে পারব না।  পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন খবর শুনে সকালে হাসপাতালে ছুটে যান স্থানীয় কাউন্সিলর সমীর সরকার। তিনি বলেন, খবর পাই হাসপাতালে গুলি চলেছে। এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। কী করে এই কাণ্ড তা বলতে পারব না। পুলিশ-প্রশাসন ঘটনার তদন্ত করে দেখুক। ঘটনার তদন্তে হাসপাতালে পৌঁছেছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...