Saturday, March 14, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় আগুন

Date:

Share post:

রণক্ষেত্র যাদবপুর, রাতে ফের  ক্যাম্পাসে উত্তেজনা! ক্যাম্পাসের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় আগুন। যদিও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নেভাবার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। ঠিক যে সময় পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল তখনই ফের উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে ঠিক কে বা কারা রাতে ক্যাম্পাসে ঢুকে কারা আগুন লাগাল? এখনও রহস্য। প্রসঙ্গত এদিন সকালে একবার এবং রাতে ফের মোট দুবার আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর আহতদের দেখতে কেপিসি হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। অভিযোগ, সেখানেই তাঁকে কয়েক জন হেনস্থা করেন। তাঁর পাঞ্জাবিও টানাটানিতে ছেঁড়া হয়েছে। এই নিয়ে উপাচার্য বলেন, ‘‘আমাকে দেখে হঠাৎ এক দল ছাত্রী তেড়ে আসে এবং আমাকে ধাক্কা মারে। কয়েকজন ছাত্রী আমার পাঞ্জাবি ছিঁড়ে দেয়। পড়ুয়াদের এই ঘটনায় আমি হতবাক।’’

আরও পড়ুন- জন্মিলে মরিতে হবে… ! শিশির মঞ্চে গান-গল্প স্মরণসভায় প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...