Thursday, May 7, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির গড়াল হাই কোর্টে! মঙ্গলে হতে পারে জনস্বার্থ মামলার শুনানি

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অশান্তির জল গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। ঘটনা নিয়ে একতরফা অভিযোগ দায়ের অভিযোগে দায়ের করা হয়েছে বলে হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়।

শনিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারে ছিল ওয়েবকুপার (WBCUPA) বার্ষিক সাধারণ সভা। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাধ্য হয়ে পিছনের পথ দিয়ে ঢুকে অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। তিনি বক্তব্য রাখতে শুরু করলেই ফের অভব্য আচরণ শুরু করে SFI। চেয়ার ভাঙচুর করা হয়। আক্রমণ করা হয় অধ্যাপকদের। বহু অধ্যাপক আক্রান্ত হন ওই অসভ্য, উচ্ছৃঙ্খল পড়ুয়াদের হাতে। শিক্ষামন্ত্রী বারবার তাঁদের দাবি শুনে আলোচনায় বসতে চান। সমস্যার সমাধান করতে উদ্যোগী হন তিনি। কিন্তু নিজেদের অতি বিপ্লবী মানসিকতার পরিচয় দিতে গিয়ে কোনও সমঝোতার রাস্তাতেই হাঁটতে চায়নি এই বিক্ষোভকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকা দু’টি পাইলট কারের কাচও ভেঙে দেন বিক্ষোভরত পড়ুয়ারা। মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া থেকে তাঁর গাড়ির বনেটে উঠে  বিক্ষোভকারীরা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ।  আহত হন শিক্ষামন্ত্রী। এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করান শিক্ষমন্ত্রী। পরে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয়।
আরও খবরবামছাত্রদের গুণ্ডাগিরি: যাদবপুরে নৈরাজ্য তৈরির চেষ্টাকে কড়া জবাব ব্রাত্যর

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ২টি করেছে পুলিশ। বাকি ৫টি এফআইআর তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, বাম ছাত্রদের অভিযোগ নেয়নি পুলিশ। পুলিশ নিষ্ক্রিয়তারও অভিযওগ তোলা হয়েছে। এই বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...