Wednesday, March 11, 2026

নতুন জার্সি আনল কলকাতা, কি বদল আসল নাইটদের জার্সিতে

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তার আগে নিজেদের নতুন জার্সি সামনে আনল কেকেআর। জার্সিতে যোগ হয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে।

এদিন কলকাতা যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, মায়াঙ্ক মারকণ্ডেকে। জার্সিতে রয়েছে বুকে তিনটি তারা। জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। এই বার থেকেই এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিওকে তুলে এনেছে কেকেআর।

২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে নামছে কেকেআর। তবে জার্সি সামনে আনলেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতা। গতবছর নাইটদের নেতা ছিল শ্রেয়স আইয়র। তবে এবার নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কলকাতা।

আরও পড়ুন- আইএসএলে প্লে-অফ থেকে ছিটকে গিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

spot_img

Related articles

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...