Thursday, May 7, 2026

জল্পনার অবসান, কলকাতার নতুন নেতা রাহানে, সহ-অধিনায়ক ভেঙ্কটেশ

Date:

Share post:

জল্পনার অবসান । অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের নতুন নেতা অজিঙ্কে রাহানে । রাহানের ডেপুটি ভেঙ্কটেশ আইয়র। এদিন এমনটাই জানান হল কলকাতার পক্ষ থেকে। ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবার চ্যাম্পিয়ন হয় কলকাতা । সেসময় দলকে নেতৃত্ব দেন শ্রেয়স আইয়র। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে।

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলে কলকাতার দায়িত্বে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ভেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। কলকাতার নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন ভেঙ্কটেশ আইয়রও। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে। তিনি বলেন, “ আমি গর্বিত এমন একটা দলের নেতা হতে পেরে। আসন্ন মরশুমের জন্য দারুন দল তৈরি হয়েছে। এই দল নিয়ে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার ধারা বজায় রাখার।

আরও পড়ুন- নতুন জার্সি আনল কলকাতা, কি বদল আসল নাইটদের জার্সিতে

 

 

 

 

 

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...