Thursday, May 7, 2026

বিরাট প্রশংসায় ভিভ, কোহলিকে নিয়ে কী বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি?

Date:

Share post:

বিরাট প্রশংসায় ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। ভিভের কথায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির খেলা দেখলে নিজের ফেলে আসা দিনগুলো কথা মনে পড়ে যায় তাঁর। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভিভ রিচার্ডস।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, “ আমার পছন্দের তালিকায় অনেক ব্যাটারই রয়েছে। সচিন তেন্ডুলকরের কথাই ধরুন, ও অবশ্য অবসর নিয়েছে। তবে বর্তমানে বিরাট কোহলি আমার পছন্দের। ওর খেলা দেখলে নিজের ফেলে আসা দিনের কথা মনে পড়ে যায়! দেখুন, যে সাহস দেখায় সে বিজয়ী হয়। বিরাট নিজের উপর ভরসা রাখে, সবসময় ১২০ শতাংশ আত্মবিশ্বাসী থাকে। আর মাঠে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে এমন লোকেরই তো দরকার হয়। আর যারা মাঠে নিজের দলকে রক্ষা করে, বিশেষত ক্যাপ্টেন হিসাবে, তাদের দেখতে আমার ভালোই লাগে। তাই সাম্প্রতিক সময়ের ক্রিকেটারদের মধ্যে বিরাটকে আমি ভালোবাসি।“

এখানেই না থেমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ইনিংসের প্রশংসা করে ভিভ বলেন, “ সবার সব কথার জবাব তো দিয়েই দিল, নাকি! একদিনের বিশ্বকাপের আগেও এই ফরম্যাটে ওর পারফরম্যান্স নিয়ে কত সমালোচনা হয়েছে। কিন্তু তারপর বিশ্বকাপে কী খেলাটাই না দেখাল! এই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। আর সে জন্যই ওকে আমি কিংবদন্তিদের তালিকায় রাখি। এভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সব ক্রিকেটারের থাকে না। লড়াই, প্রাণশক্তি আর প্যাশনই বিরাটকে অন্যদের থেকে আলাদা করে। ওর ফিটনেস আর খেলার প্রতি খিদের সৌজন্য়ে ৫০ বছর পর্যন্ত অনায়াসে খেলতেই পারে। মাঠে ওর উপস্থিতির প্রমাণ সবসময় পাওয়া যায়।“

আরও পড়ুন- জল্পনার অবসান, কলকাতার নতুন নেতা রাহানে, সহ-অধিনায়ক ভেঙ্কটেশ

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...