Saturday, May 16, 2026

‘নিজের সেরাটা দিতে চাই’, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে বিরাট মন্ত্রে কোহলি

Date:

Share post:

৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে কিউইদের হারিয়ে ছিল টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচে রান পাননি বিরাট কোহলি। এবার সামনে নিউজিল্যান্ড। তার আগে বিরাট মন্ত্রে কোহলি। জানালেন, নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেন প্রতি ম্যাচে।

ফাইনালের আগে নিজের ব্যাটিং নিয়ে কোহলি বলেন, “ আমি শুধু ক্রিকেট খেলতে ভালবাসি। শুধু ব্যাট করতে ভালবাসি। যত দিন ব্যাটিং ও ক্রিকেটের প্রতি এই ভালবাসা থাকবে, ততদিন অন্য কিছু ভাবতে হবে না। শুধু মাথা নিচু করে ঈশ্বরের আশীর্বাদ চাই। শুধু দলকে জেতানোর চেষ্টা করি। কেরিয়ারের এই পর্যায়ে এসেও প্রতিটা ম্যাচের আগে একই রকম উত্তেজিত থাকি। নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। উইকেটের মাঝে দৌড়ের দিকে নজর রাখি। আমি সবসময় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। যখন সেই চেষ্টা কাজে লাগে তখন আনন্দ হয়। দলকে জেতানোর আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।“

পাকিস্তানের পর অস্ট্রেলিয়া , দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট। এবার ফাইনাল। সেই ম্যাচে নামার আগে কোহলি বলেন, “দলের সকলে যখন এগিয়ে আসে তখন খুব ভাল লাগে। সেটা দলগত জয়। অজিদের বিরুদ্ধে চাপের মুখে হার্দিকের দুটো ছক্কা খুব গুরুত্বপূর্ণ ছিল। রাহুল দুর্দান্ত ব্যাট করে খেলা শেষ করেছে। আমার সঙ্গে শ্রেয়স জুটি বেঁধেছে। তাই আমার কাছে ওই জয়ে দলের প্রত্যেকের অবদান আছে। সকলে মিলে না খেললে ফাইনালে ওঠা যায় না। ফাইনালেও এ ভাবেই খেলতে চাই।“

আরও পড়ুন- দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...