Thursday, May 14, 2026

চলন্ত বাসে আগুন! জলপাইগুড়িতে প্রাণে বাঁচতে নামতে গিয়ে আহত ৪

Date:

Share post:

চলন্ত অবস্থায় বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে। ব্যস্ত সময়ে জনবহুল এলাকায় বাসে (bus) আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক (driver) বাসটি মাঝরাস্তায় রেখে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তিনিও আহত হন। দ্রুত পালাতে গিয়ে ও ধোঁয়ায় অন্তত তিনজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে।

জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে মালবাজারগামী একটি সরকারি বাস সোমবার ময়নাগুড়ির (Maynaguri) সুভাষনগরের কাছে আসতেই বিপত্তি হয়। বাসের চালক (driver) আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। দ্রুত বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নামতে গিয়ে আহত হন কিছু যাত্রী।

ঘটনাস্থলের কাছেই সুভাষনগর হাইস্কুল ও অনেক দোকানপাট থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ততক্ষণে আগুন লেগে যায় সরকারি বাসটিতে (government bus)। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসের চালক ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের (short circuit) জেরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মেলে এদিনের ঘটনায়।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...