Tuesday, May 12, 2026

নেই জনসমর্থন! ‘লক্ষ্যে’র আগে থেমে যাওয়া শুভেন্দুর ভাসন গাড়িতেই!

Date:

Share post:

বাংলায় জনসমর্থন নেই। বিরোধী দলনেতার সামনে আনা ইস্যুকে সমর্থনই করে না দলের নেতারা। তারপরেও গা জোয়ারির অন্ত নেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তার ফল, বারুইপুরে অশান্তি বাধানোর চেষ্টায় যাওয়া বিজেপি প্রতিনিধিদলকে মিছিল করতেই দিল না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে ম্যাটাডোরে উঠে ভাসন দিয়ে ক্ষোভ উগরে দিতে হল। তাতেই স্পষ্ট, জনবিচ্ছিন্ন বিরোধী দলনেতা (LoP) ক্রমশ জনসমর্থনও হারাচ্ছেন।

বুধবার বিরোধী দলনেতা (LoP) বারুইপুরে বাজার গরম করতে গেলে মানুষের সেই আক্রোশই ঝরে পড়ল শুভেন্দু ও তাঁর অনুগামী সাংসদদের উপর। দেখান হল কালো পতাকা, চলল লাগাতার গো-ব্যাক (go back) স্লোগান। সাধারণ মানুষের বেলাগাম ক্ষোভের মুখে পড়ে শেষে ম্যাটাডোরের চড়ে সভা করতে হল ফাঁকা আওয়াজে বাজার গরম করা বিজেপি নেতাকে।

বিধানসভার বাইরে দাঁড়িয়ে বসংবদ মিডিয়ার সামনে বাঘ সাজা আর মাঠে-ময়দানে লোক জুটিয়ে সভা করা যে এক নয়, এদিন সেটা নিশ্চয়ই হাড়ে-হাড়ে বুঝেছেন বিরোধী দলনেতা (LoP)। এই নিয়ে বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay) জানিয়েছেন, সাধারণ মানুষ ওদের ওইসব ‘ছুঁড়ে ফেলে দেওয়া’র মতো মন্তব্যে অসন্তুষ্ট। তারা হয়তো বিক্ষোভ দেখাতে পারে। তবে ওদের কোনও ক্ষতি হয়েছে বা শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে দেখিনি কোথাও!

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...