Sunday, April 12, 2026

মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

Date:

Share post:

জমির চরিত্র বদল করে কৃষিজমি হয়েছে বাস্তু জমি। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে এই বয়ান দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা। ইডির প্রাথমিক নিয়োগ মামলার বিচারপর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে সাক্ষী দেন অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বেয়াই। আর সেখানেই তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগান হয়েছিল বাস্তু জমি। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। ২৪ ও ২৫ মার্চ ফের আদালতে সাক্ষ‌্য দিতে পারেন তিনি। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা কল‌্যাণময়ের মামার এক আত্মীয়ের।

সাক্ষ‌্য চলাকালীন উল্লেখ করা হয় যে, প্রায় ১২টি সংস্থার নামে জমির দলিল, তিনটি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের পাসবই, সংস্থার অডিটের নথি কল‌্যাণময়ের মামার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ইডি। যে স্কুলের নাম করে টাকা তোলা হয় বলে অভিযোগ, তার জমির নথিও মিলেছে।

কল্যাণময়ের মামা এর আগে ৬ বার ইডির দফতরে গিয়ে বয়ান দেন। তিনটি জমির দলিল, একটি ফ্ল‌্যাটের দলিল, সংস্থার অডিট রিপোর্ট, বিমার শংসাপত্র দিয়ে আসেন। ইডিকে স্বেচ্ছায় বয়ান দিয়েছেন বলেও ইডির বিশেষ আদালতে জানিয়েছেন তিনি। এদিন তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগানকে বাস্তু জমি হিসেবে দেখানো হয়েছিল। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। তাঁর পরিবার, পরিজনদের সম্পর্কেও তথ‌্য নেয় আদালত।

ইতিমধ্যেই এই মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থর জামাই কল‌্যাণময়। অভিযুক্তর তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। মেদিনীপুরে পার্থ চট্টোপাধ্যায়ের স্কুলের কাছেই কল্যাণময়ের মামার বাড়ি। ২৪ ও ২৫ মার্চ ফের সাক্ষ‌্য দিতে পারেন কল‌্যাণময়ের মামা। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা পার্থর জামাইয়ের আরেক আত্মীয়ের।

আরও পড়ুন- শেষ বিধানসভার বাজেট অধিবেশন! বিরোধী বিজেপির আচরণের সমালোচনা অধ্যক্ষ-মন্ত্রীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...