Saturday, April 11, 2026

বিদেশে ফাঁসির অপেক্ষায় ২৫ ভারতীয়! ভয়ংকর তথ্য জানাল কেন্দ্র

Date:

Share post:

ভয়ংকর তথ্য। সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে জানিয়েছে মোদি সরকার। গত মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে একইদিনে তিন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। প্রথমেই উত্তরপ্রদেশের তরুণী শাহজাদি খানের ফাঁসির কথা জানা যায়। তারপর প্রকাশ্যে আসে মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল নামে কেরলের দুই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। এবার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানালেন, আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

পাশাপাশি বিদেশ প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে এখন মোট ১০,১৫২ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেক বিচারাধীন বন্দি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য দেওয়ার সময়ে নির্দিষ্ট ভাবে আটটি দেশের কথা জানান মন্ত্রী। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। এছাড়াও সৌদি আরবে ১১, মালয়েশিয়াতে ৬, কুয়েতে ৩ এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে ১জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন- মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...