Monday, June 8, 2026

এবার বাপুজি কেকের দাম এক টাকা বাড়ল

Date:

Share post:

পাড়ার মুদিখানার দোকান থেকে চায়ের দোকান সর্বত্রই দেদার বিক্রি হয় বাপুজি কেক। টিফিন কেক নামেও এই কেকের পরিচিতি। একটা সময় মাত্র ২ টাকার বিনিময়ে পাওয়া যেত বাপুজি কেক। কিন্তু এখন দাম বাড়তে বাড়তে, এবার তা কিনতে হবে ৮ টাকায়। আগে দাম ছিল ৭ টাকা। মূল্যবৃদ্ধির কারণে এবার আরও দাম বাড়ান হল।কেক প্রস্তুতকারী সংস্থার জানিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে বাপুজি কেকের দাম এক টাকা করে বাড়ানো হয়েছে।সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ানো হল। আরও বলা হয়েছে, গুণগত মানের সঙ্গে সামঞ্জস্য রেখেই কেকের দাম মাত্র এক টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলেরই প্রিয় বাপুজি কেক। অফিসযাত্রী বা সেলসম্যান এমনকি মুটেমজদুরদের জন্যও সস্তায় দুর্দান্ত খাবার বাপুজি কেক। ১৯৭৩ সাল থেকেই তৈরি হচ্ছে বাপুজি কেক। সেই থেকেই সাধারণ মানুষের খিদে মিটিয়ে আসছে বাপুজি কেক। কিন্তু এবার ধীরে ধীরে দাম বাড়ছে প্রিয় বাপুজি কেকের।একটা সময় কলকাতা-সহ রাজ্যে ব্রান্ডের কেক খুবই কমই পাওয়া যেত। হাতে গোনা কিছু কেক প্রস্তুতকারক সংস্থা ছিল, যেগুলির বিক্রি কলকাতা ও শহরতলির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই সময় থেকেই রাজ্যের প্রত্যন্ত এলাকা এমনকি গ্রামেগঞ্জেও পৌঁছে গিয়েছিল বাপুজি কেক। প্রথম থেকেই বাবুজি কেকের চাহিদা ছিল তুঙ্গে।সেই ধারা এখনও প্রায় অব্যাহত রয়েছে।

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...