Thursday, May 14, 2026

লন্ডনে বিগ বেনের সামনে রাশিয়া-পুতিন বিরোধী বিক্ষোভ

Date:

Share post:

তিনবছর ধরে চলা যুদ্ধে একবারের জন্যেও মুখোমুখি আলোচনার টেবিলে বসেননি পুতিন-জেলেনস্কি। এই পরিস্থিতিতে সোমবার সৌদি আরবের রিয়াধে আমেরিকা এবং রাশিয়ার প্রশাসনের মধ্যে বৈঠক হওয়ার কথা। তার আগের দিন রবিবার লন্ডনের রাস্তায় বিগ বেনের ঠিক সামনে পুতিন বিরোধী বিক্ষোভ দেখা গেল। হাতে প্ল্যাকার্ড নিয়ে সেখানে রাশিয়া এবং পুতিনের বিরুদ্ধে লাগাতার স্লোগান চলে। ইউক্রেনের দখল হওয়া জায়গা থেকে রাশিয়াকে চলে যাওয়ার দাবি জানানো হয় সেই বিক্ষোভ থেকে।

আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেছে ট্রাম্পের প্রশাসন। যদিও হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক মোটেই শান্তিপূর্ণ হয়নি। তবে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির জন্য দু-দেশকেই প্রস্তাব দিয়েছে আমেরিকা। প্রথমেই প্রস্তাবে রাজি হয়ে যায় ইউক্রেন। পরে রাশিয়াকেও সম্মতি দেয়। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে বসেনি। রবিবারও ইউক্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া। কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন – জাতীয় সড়কে হাতির হামলা, বরাতজোড়ে বেঁচেছেন দুই আরোহী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...