Friday, May 15, 2026

কী কথা হয়েছিল ধোনির সঙ্গে ভিগ্নেশের? জানালেন মুম্বই ক্রিকেটারের বাবা

Date:

Share post:

শুরু হয়েছে আইপিএল। আর আইপিএল শুরুতেই বল হাতে নজর কেড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলার ভিগ্নেশ পুথুর। মুম্বইয়ের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল হাতে তিন উইকেট নেন ভিগ্নেশ। ম্যাচ শেষে ভিগ্নেশের সঙ্গে কথা বলতে দেখা সিএসকের প্রাক্তন অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। যেই নিমিশে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কী কথা হয় দু’জনের মধ্যে, প্রশ্ন জাগে নেটিজেনদের। আর এই নিয়েই এবার মুখ খুললেন ভিগ্নেশের বাবা শ্রীরাগ । জানালেন ঠিক কী কথা হয়েছিল মাহি এবং ভিগ্নেশের মধ্যে।

ভিগ্নেশের বাবা শ্রীরাগ, পেশায় অটোচালক। মুম্বইয়ের বিরুদ্ধে ছেলের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। আর সকলের মতন তিনিও কৌতুহলি ছিলেন কী কথা হল ভিগ্নেশ আর ধোনির মধ্যে? তাই ম্যাচের পর ছেলে ভিগ্নেশের সঙ্গে কথা হতেই শ্রীরাগ জিজ্ঞাসা করেন কী বলেন মাহি তাকে। সেই নিয়ে ভিগ্নেশ বলেন, “ ধোনি জিজ্ঞেস করেছিলেন ভিগ্নেশের বয়স কত? তারপর বলেন, যে প্রতিভার জন্য আইপিএলে সুযোগ পেয়েছে, সেটাই যেন করতে থাকে। এছাড়াও পরামর্শ দেন যে ভাবে খেলে আইপিএলে জায়গা করে নিয়েছেন, সেই ভাবেই খেলা চালিয়ে যেতে।“

এরপর ছেলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন শ্রীরাগ। তবে ছেলে যেন মাটিতে পা রেখে চলে, সেই কথাই বলেন তিনি । ভিগ্নেশের বাবা শ্রীরাগ বলেন, “ এই মুহূর্তে দাঁড়িয়ে মাটিতে পা রেখে চলা দরকার। আমিও ওকে সেটাই বলেছি। হঠাৎ নামডাক হওয়া আর টাকা, ক্রিকেটারদের কী করতে পারে সেটা দেখেছি। আগে বিনোদ কাম্বলিকে দেখেছি, এখন পৃথ্বী শা-কে দেখছি। একটা ম্যাচ দিয়ে ভালোমন্দ বিচার করা যায় না।“

আরও পড়ুন- দিল্লির কাছে ম্যাচ হারতেই মাঠে পন্থের সঙ্গে কথা কর্ণধার গোয়েঙ্কার, উঠে এল রাহুলের স্মৃতি

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...