Thursday, April 30, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে কি নেতা কি রোহিত? বোর্ডের সঙ্গে বৈঠক প্রধান নির্বাচকের : সূত্র

Date:

Share post:

সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। আইপিএল শেষ হলেই শুরু হবে ইংরেজদের বিরুদ্ধে এই টুর্নামেন্ট। তবে তার আগে একটা প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে। ইংরেজদের বিরুদ্ধে কি টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা । আর সূত্রের খবর, এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধাননির্বাচক অজিত আগারকার। ২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু ভারতের। পাঁচটি টেস্ট খেলবে ভারত।

ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হারে ভারত। আর তারপরেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি অবসরের জল্পনাও শোনা যায়। তবে সূত্রের খবর রোহিতকে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশকে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন রোহিত। সেই কারণে, ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসাবে দেখা যাবে। এই নিয়ে বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভাল করেছে। তাই ওকে আরও এক বার সুযোগ দেওয়া হবে।”

ওই আধিকারিক আরও বলেন, “দল ঘোষণা করার জন্য এখনও অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা হবে না। কারণ, সেই সময়ে নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। আইপিএলে অনেক সময় ক্রিকেটারেরা চোট পান। তাই আগে থেকে দল ঘোষণা না করে সময় নেওয়া হচ্ছে।”

লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম ঠিক এরকম, শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। এতটাই খারাপ ফর্ম ছিল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন- আইপিএল-এ প্রথম জয়, জয়ের জন্য কাদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক ?

Related articles

এক্সিট পোল নিয়ে উচ্ছ্বসিত হবেন না: বঙ্গ বিজেপিকে ‘দুষে’ কী বার্তা তথাগতর

বিধানসভা ভোট (Elections 2026) মিটে যাওয়ার পরে এক্সিট পোলে যে ফলই দেখাক না কেন, তা নিয়ে উৎসাহিত হওয়ার...

IPL: লিগের মাঝপথেই অধিনায়ক বদল! রাহানে ছাড়াও তালিকায় কারা?

আইপিএলের(IPL) মধ্যেই অধিনায়ক পরিবর্তনের পূর্বাভাস। চার দলের নেতা বদল হতে পারে। তালিকায় সবার উপরে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya...

বাংলার ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর, প্রশ্নের মুখে ED-র ভূমিকা

বাংলার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের জামিন মঞ্জুর। বৃহস্পতিবার...

ICSE -ISC পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা, দেশের মধ্যে শীর্ষে বাংলার মেয়ে

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশিত হল চলতি বছরের ICSE -ISC পরীক্ষার ফলাফল। ICSEতে পাশের হার ৯৯.১৮ শতাংশ। ISC-তে পাশের...