Thursday, May 14, 2026

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত হলেন মনোজ কুমার আগরওয়াল

Date:

Share post:

উপনির্বাচনের আগে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ঢেলে সাজাতে ব্যস্ত নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটার তালিকা নিয়ে একাধিক নির্দেশিকার পরে এবার বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) শূন্যপদে আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হল কমিশনের তরফে। দায়িত্বে এলেন রাজ্যের আইএএস আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal, IAS)।

রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিন মাস আগেই অবসর গ্রহণ করেছেন। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস। এবার সেই স্থানে মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ আগরওয়াল (Manoj Agarwal, IAS)। জুলাই মাসের মধ্যে উপনির্বাচন নদিয়ার কালীগঞ্জে। তার আগে সব প্রস্তুতি সারতে চাইছে কমিশন।

আইএএস মনোজ আগরওয়াল (Manoj Agarwal, IAS) বর্তমানে রাজ্যের বন দফতরের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দ্বায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে অন্য সব দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তিনি শুধু মাত্র রাজ্য নির্বাচন দফতরের দায়িত্ব সামলাবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনিই মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকবেন, খবর কমিশন সূত্রে।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...