Saturday, March 14, 2026

জলাতঙ্কের টিকাও জাল! সব রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ ড্রাগ কন্ট্রোল ব্যুরোর 

Date:

Share post:

দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও লখনৌতে জলাতঙ্কের জাল ইনজেকশন (Rabies Vaccination) উদ্ধারের পর এবার সব রাজ্যকে সতর্ক থাকতে বলল কেন্দ্র। দিল্লির ড্রাগ কন্ট্রোল ব্যুরো (Drug Control Bureau) স্পষ্ট জানিয়েছে, জাল টিকা থেকে সমস্যায় পড়তে পারেন রোগীরা। তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায়, কত রয়েছে তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকটা মেট্রো সিটিতে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন (ব্যাচ নম্বর কেএ২৪০১৪) ছড়িয়ে পড়েছে। তাই সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে, বলছে দিল্লির ড্রাগ কন্ট্রোল ব্যুরো।

দেশজুড়ে ছড়িয়ে পড়া জাল ওষুধ উদ্ধারে বিভিন্ন শহরে চলছে তল্লাশি অভিযান। গত কয়েকদিনে দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে উচ্চ রক্তচাপ, সুগার থেকে শুরু করে একাধিক সিরিয়াস রোগ নিরাময়ে ব্যবহৃত বস্তা বস্তা জাল ওষুধ (Fake Medicine) বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল। এবার জানা গেল জাল করা হয়েছে জলাতঙ্কের টিকাও। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে সকলকে।

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...