Tuesday, February 17, 2026

ভোল পাল্টে অক্সফোর্ডে অশান্তি তৈরির চেষ্টা! চিনে নিন বিজেপির চিকিৎসককে

Date:

Share post:

২০০৬, ২০০৯, ২০১৩। লাগাতার বিদেশে চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুষ্ট চিকিৎসক রজৎশুভ্র বন্দ্যোপাধ্য়ায়। রাতারাতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফরের সময়ে তিনি আত্মপ্রকাশ করলেন। কিন্তু দেখ চিনবেন কী করে। তিনি যে পুরো ভোল বদলে কেলগ কলেজে (Kellog College) বিক্ষোভ দেখাতে হাজির রজতশুভ্র। তবে প্রকাশ্যে আসতেই খুলে গেল তার কুকীর্তির পোল। সামনে এলো একের পর এক চিকিৎসার গাফিলতির ইতিহাস।

বিজেপি কর্মী রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। এক সময় কলকাতার এনআরএস, এসএসকেএম থেকে পাশ করা চিকিৎসক ইংল্যান্ডে গিয়ে পসার জমানোর দিকে ঝোঁকেন। কিন্তু সেখানেই অ্যানাস্থেসিস্ট (anesthetist) রজতের একের পর এক অপরাধ তার চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ২০১৩ সালে রোগীর সন্তান প্রসবে বড় অস্ত্রোপচারের সময় এই গুণধর ডাক্তার ঘুমিয়ে পড়েছিলেন।

এহেন ডাক্তারবাবু রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের (Rajat Subhra Banerjee) রোগী যখন অস্ত্রোপচারের টেবিলে শুয়ে সন্তান প্রসব (delivery) করছিলেন, তখন এই অ্যানেস্থেটিস্ট (anesthetist) চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন। শুধু তাই এতটাই দায়িত্বজ্ঞানহীন যে, রোগী ‘অসুস্থ’ বলে জানিয়ে আরেকবার ঘুমিয়ে পড়েন তিনি। ডেইলি মেল সংবাদপত্রে ফলাও করে তাঁর গুণের কথা ছাপানো হয়েছিল। মেডিকেল প্র্যাকটিশনারস ট্রাইব্যুনাল সার্ভিসে তাঁর অসদাচরণের অভিযোগে মামলা চলে। ২০১৩ সালে রয়্যাল বোল্টন হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্মীরাই তাঁর গুণের কথা ফলাও করে জানিয়েছিলেন।

তার আগে ২০০৯ সালে তিনি এমনই কর্তব্যে গাফিলতি করেন। দু’জন রোগীর তত্ত্বাবধানের দায়িত্ব এড়িয়ে হাসপাতালে অনুষ্ঠানে ব্যস্ত থাকেন তিনি। আরেকবার পক্ষাঘাতের চিকিৎসাধীন এক রোগীকে ওষুধ দেওয়ার সময় তিনি পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেননি বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০০৬ সালে সেন্ট হেলেন্সের হুইস্টন হাসপাতালে (Whiston Hospital) তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ছিল একাধিক।

স্বাভাবিকভাবেই স্পষ্ট, কেন কেলগ কলেজে ২৭ মার্চ মমতা বন্দ্য়োপাধ্যায়ের বক্তৃতার সময়ে ভোল বদলে আসতে হয়েছিল রজতশুভ্রকে। আবার ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেই তাঁরা কেলগ কলেজে (Kellogg College) গন্ডগোল পাকানোর কর্মসূচি নিয়েছিলেন। তাঁর কথায় ফাঁস কারা সেদিন গণ্ডগোলের পরিকল্পিত আয়োজন করেছিলেন। পরবর্তী কর্মসূচি কলকাতায় বিজেপির নেতারা সামলে নেবেন, বলেও দাবি করেন রজতশুভ্র।

spot_img

Related articles

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব মমতা, উদাহরণ টানলেন বাংলাদেশের 

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নির্বাচন যে ভাবে মেটে, বাংলায় কেন তার অন্যথা হবে— মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সেই...

আর্থিক সমস্যায় জর্জরিত এবারের আইএসএল!

প্রতিশ্রুতি আর বড় বড় পরিকল্পনা করেও কার্যত কোনো গভর্নিং কাউন্সিল ছাড়াই মাঠে গড়িয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)।সর্বভারতীয়...

ভারসাম্যের খেলা! কমিশনের নিয়োগ করা ৩ আধিকারিককে সাসপেন্ড

ক্রমাগত বাংলার আধিকারিকদের উপর কাজের চাপ বাড়িয়ে আবার তাঁদেরই শাস্তির মুখে ফেলে প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন (Election...

মঙ্গলবার থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস...