কোথাও মেঘলা আকাশ কোথাও আবার রোদের দাপট কম, শুক্রবার সকাল থেকেই গরমের অনুভূতি সামান্য কমেছে দক্ষিণবঙ্গে। যদিও এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হবে না। বেলা গড়াতেই বাড়বে আর্দ্রতা জড়িত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সকাল থেকে মেঘলা আকাশে রোদের তেজ অনেকটাই কমেছে। ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মেলার সম্ভাবনা তৈরি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে না, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। কলকাতাসহ শহরতলীতে বিকেলের পর আবহাওয়া বদলের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে রাজ্যে। তবে তাপমাত্রার বড়সড় হেরফের হওয়ার আশা নেই।
–

–

–

–

–

–
–
–
–
