Saturday, May 16, 2026

নাবালিকা গণধর্ষণের অভিযোগ! দোষীদের যাবজ্জীবন জেল – জরিমানার সাজা ঘোষণা আদালতের

Date:

Share post:

নাবালিকা গণধর্ষণের অভিযোগে সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বারাসত জেলা পকসো আদালত। গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন পকসো আদালতের বিচারক। সোমবার তাঁদের সাজা ঘোষণা করা হল। দোষীরা হল বুদো ওরফে শাহজাহান আলি, সুরজ ওরফে রকিবউদ্দিন মণ্ডল এবং বাবু ওরফে জামিরুল মণ্ডল।

জানা গিয়েছে, ২০২২ সালের ১৮ জুলাই নিউ টাউনের ইকো পার্ক এলাকায় ওই নাবালিকা তাঁর নাবালক বন্ধুর সাইকেল চড়ে ঘুরতে যায়। সেই সময় অভিযুক্তরা পুলিশ পরিচয় দিয়ে জোর করে তাঁদের পাশের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে নাবালককে মারধর এবং নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়। ঘটনার পর ওই দুজন কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে এক ব্যক্তির ফোন থেকে বাড়িতে গোটা ঘটনা জানায়। এরপরই পরিবারের তরফে ইকো পার্ক থানায় ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে ওইদিন মধ্যরাতেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার দোষীদের আদালতে তোলার সময় পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বিক্ষোভ দেখান ও ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করে। তিনজনকেই এদিন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বারাসত জেলা পকসো আদালতের বিচারক।

আরও পড়ুন- জনগণের পকেট নিংড়ে নিচ্ছে বিজেপি সরকার: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে তোপ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...