Monday, March 16, 2026

দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ! এবার গাড়িচালকদের প্রশিক্ষণ কেন্দ্র খুলছে রাজ্য

Date:

Share post:

দক্ষিণ কলকাতার বেহালায় তৈরি হচ্ছে রাজ্য সরকারের প্রস্তাবিত গাড়িচালকদের প্রশিক্ষণ কেন্দ্র। চলতি বছরের শেষের দিকে প্রশিক্ষণ কাজ শুরু হতে চলেছে। পরিবহণ দফতরের সূত্রে জানা গিয়েছে, রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টারের ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি আধুনিক প্রযুক্তি ও সুবিধায় সজ্জিত থাকবে।

প্রশিক্ষণ কেন্দ্রে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়ার ব্যবস্থা, পাশাপাশি ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের জন্য থিওরি এবং প্র্যাকটিক্যাল, দু’ধরনের ক্লাসের ব্যবস্থা থাকবে এবং থাকার জন্য হস্টেলেরও ব্যবস্থা করা হয়েছে।

নতুন সিলেবাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ড্রাইভাররা শুধুমাত্র গাড়ি চালানোই নয়, বরং আদর্শ ড্রাইভারের সমস্ত গুণাবলি অর্জন করতে পারেন। সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে বিহেভিয়েরাল প্র্যাকটিসেস, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক্স, ইমার্জেন্সি হ্যান্ডলিং টেকনিক, গাড়ির রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রশিক্ষকরা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ এবং পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আগামী দিনে প্রতিটি জেলা সদরে এক একটি ড্রাইভিং ট্রেনিং সেন্টার তৈরি করা হবে, যা পিপিপি মডেলে পরিচালিত হবে।

এভাবে রাজ্য সরকার চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনা রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন – দলীয় বারণ! তড়িঘড়ি চিঠি ছিঁড়ে ব্রাত্য-সাক্ষাৎ বাতিল অভিজিতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...