Thursday, May 14, 2026

বালাকৃষ্ণনের পরে সুপ্রিম কোর্টের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই, ১৪ মে শপথ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আনুষ্ঠানিকভাবে বিচারপতি গাভাইকে তার উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন। অনুমোদনের জন্য তাঁর নাম আইন মন্ত্রকে পাঠিয়েছেন। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই।

আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন গাভাই। তার আগের দিন অর্থাৎ ১৩ মে দায়িত্ব থেকে অব্যহতি নেবেন বিচারপতি সঞ্জীব খান্না (Sanjiv Khanna)। আবারও ৬ মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি অবসর নেবেন।

মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক ভিটে গাভাইয়ের। ১৯৮৫ সালে ব্যারিস্টার রাজা ভোঁসলের অধীনে কাজ শুরু করেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিজে প্র্যাকটিস করেন। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চেই মূলত মামলা থাকত তাঁর। পরবর্তীতে সহকারী সরকারি কৌঁসুলি এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নাগপুর বেঞ্চেই দায়িত্ব পান। ২০০৫ সালে বিচারপতি হন বম্বে হাইকোর্টের। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...