Wednesday, May 13, 2026

সুপার কাপের প্রস্তুতি শুরু নিয়ে ধোঁয়াশায় কোচ মেহরাজউদ্দিন

Date:

Share post:

আগামী ২০ এপ্রিল থেকে শুরু সুপার কাপ(Super Cup))। সেখানেই মহমেডান(Mohammedan Sc) নামবে ২৪ এপ্রিল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু বাংলার আরেক প্রধান কবে থেকে প্রস্তুতি শুরু করবে। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। মহমেডান শিবিরের কোচের দায়িত্বে রয়েছেন এই মিহূর্তে মেহরাজউদ্দিন। এখনও পর্যন্ত দলের প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা জানেন না তিনিও।

মেহরাজউদ্দিনের(Mehrajuddin Wadoo) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনছি। কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না যে আমাদের প্রস্তুতি কবে থেকে শুরু হবে। সেইসঙ্গে কাদেরকে খেলার জন্য পাব সেই সম্বন্ধেও এখনও পর্যন্ত কোনও ধারণা নেই আমার”।

বেশ কয়েকদিন ধরেই টালমাটাল পরিস্থিতি চলছে মহমেডানের(Mohammedan Sc)। বেতনের সমস্যার জেরে বেশিরভাগ বিদেশি ফুটাবলররাই ফিরে গিয়েছে। সুপার কাপে কাদেরকে নিয়ে খেলা হবে তা নিয়ে নিশ্চিত নন খোদ মহমেডানের কোচই। সেইসঙ্গে এখনও পর্যন্ত তিনি বেতন পাননি বলেও জানিয়েছেন। কার্যত ধোঁয়াশার মধ্যেই রয়েছেন তিনি। যদিও ম্যানেজমেন্ট থেকে অন্য কথাই বলা হচ্ছে।

শোনা যাচ্ছে যে আগামী ২০ এপ্রিল থেকে সম্ভবত প্রস্তুতি শুরু হতে পারে মহমেডানের। আগামী ১৯ এপ্রিল একটা বৈঠক হতে চলেছে মহমেডান শিবিরে। সেখানেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে শোনাযাচ্ছে। শুধুমাত্র তাই নয় সেই বৈঠকেই কাদেরকে অনুশীলনে পাওয়া যাবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

২৪ এপ্রিল এবারের সুপার কাপে যাত্রা শুরু করতে চলেছে মহমেডান। আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মহমেডান। তাদের সামনে রয়েছে সুপার কাপ। সেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও মহমেডান কতটা পারবে সেটাই দেখার।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...