Friday, May 15, 2026

কাশ্মীরে জঙ্গিহানা: পহেলগামে পর্যটকদের উপর গুলি, মোতায়েন সেনা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ নিরাপদ ও শান্ত, মোদি সরকারের পেটানো ঢেঁড়া ফুটো করে এবার পর্যটকদের উপর জঙ্গি হানার (terrorirst attack) ঘটনা। পহেলগামের (Pahalgam) বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অন্তত পাঁচজনের আহত হওয়ার আশঙ্কা কাশ্মীর পুলিশের। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। এই সময়ে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ঢল। তার মধ্যে অনেকাংশের পর্যটক বাংলার। সেই পরিস্থিতিতে পর্যটকদের উপর জঙ্গিহানার ঘটনায় বাংলাতেও আতঙ্ক ছড়িয়েছে।

ভিড়ে ঠাসা জম্মু ও কাশ্মীরে নতুন করে অশান্তির আগুনে একদিকে আতঙ্কে পর্যটকরা, অন্যদিকে ফের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা পর্যটন শিল্পের। মঙ্গলবার সকালে পহেলগামের (Pahalgam) বৈসরণ উপত্যকা এলাকায় রাজস্থান থেকে আসা পর্যটকরা অমরনাথে (Amarnath shrine) যাওয়ার পথের দিকে যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এক ব্যক্তি গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়লে তাঁর স্ত্রী পুলিশে ফোন করেন। পুলিশ এসে দ্রুত আহত ও তাঁদের আত্মীয়দের উদ্ধার করে। সেই সঙ্গে এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৈসারণ এলাকায়। গোটা এলাকায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। খোঁজ শুরু হয় আততায়ীর। ঘটনায় পর্যটকসহ স্থানীয় বাসিন্দারাও আহত বলে দাবি সূত্রের। মোট পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যায় প্রাথমিকভাবে। তার মধ্যে একজনের মাথায় গুলি লাগার অভিযোগ রয়েছে। পর্যটক ভরা কোনও খাবারের জায়গায় গুলি চলায় অন্যান্য পর্যটকদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়। আগামী ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা। যে এলাকায় জঙ্গি হামলা হয়েছে সেখান থেকেই অমরনাথের (Amarnath shrine) পথে রওনা দিতে হয়। দুমাস আগে সেই এলাকায় জঙ্গি নাশকতায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কেন্দ্রের নিরাপত্তা নীতি ও গোয়েন্দা দক্ষতার উপর।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...