Tuesday, June 23, 2026

২ মে মাধ্যমিকের ফল প্রকাশ: বিজ্ঞপ্তি জারি পর্ষদের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) ৭০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ২ মে শুক্রবার ৯.৪৫ মিনিটে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে। তার আগে নটার সময় পর্ষদ কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে। গত বছরও এই দিনই ফল প্রকাশ হয়।

প্রথমে গুজব ছড়ায় ৩০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) ফল প্রকাশ হবে। এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন।
আরও খবরভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে না বিসিসিআই-এর

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...