Saturday, March 14, 2026

আসন্ন বোরো মরশুমে ধান কেনায় সর্বকালীন রেকর্ড করার লক্ষ্যে রাজ্য

Date:

Share post:

আসন্ন বোরো মরশুমে আরও ৫ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য। চলতি খরিফ মরশুমে ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সাড়ে ৫১ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। খরিফ মরশুমে সেপ্টেম্বর পর্যন্ত এই  প্রক্রিয়া চলবে। নতুন বোরো ধান ওঠার পর মে মাস থেকে দ্বিতীয় পর্যায়ে ধান (Paddy) সংগ্রহের তৎপরতা শুরু হবে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানিয়েছেন, চলতি মরশুমে আরও ৩ লক্ষ টন ধান কিনতে পারলেই তা সর্বকালীন রেকর্ড হবে।

নভেম্বর মাস থেকে শুরু হওয়া খরিফ মরশুমে গড়ে ৫৫ লক্ষ টন ধান (Paddy) সংগ্রহ করা হয়ে থাকে। এবার তার থেকে অনেক বেশি ধান  সংগ্রহ করা যাবে বলে মনে করা হচ্ছে। ২০২৪-২৫ খরিফ মরশুমের ধান সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়ে ৬৬ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে।

গত কয়েক বছর সরকারি উদ্যোগে মোটামুটি ৫৫ লক্ষ টন ধান কেনা হয়েছে। এবার প্রথম দু’মাসের লক্ষ্যমাত্রার ২৫ শতাংশের বেশি ধান কেনা হয়ে গিয়েছে। তাই এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনা সম্ভব হতে পারে বলেই আশা করছেন খাদ্য দফতরের কর্তারা।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...