Tuesday, March 10, 2026

এনসিইআরটির পাঠ্যবইতে বদল! বাদ গেল মুঘল ও সুলতানি সাম্রাজ্য, যুক্ত হল কুম্ভমেলা

Date:

Share post:

ফের কাঁচি চলল ইতিহাসের পাঠ্যসূচিতে। বিজেপি জমানায় হিন্দুত্ববাদী ইতিহাস ছাত্রদের গেলানোর তাগিদে বারবার মুসলিম সময়কালের ইতিহাস বাদ অথবা সংক্ষিপ্ত করার পরিকল্পিত উদ্যোগ চলছে। অহিন্দু সাম্রাজ্যের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশের ইতিহাসকেই বিকৃত করছে দিল্লির বর্তমান শাসকরা। সেই রাজনৈতিক অভিমুখের অংশ হিসাবে এবার এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-র পাঠ্যবইয়ে ফের পরিবর্তন করা হল।

সপ্তম শ্রেণীর নতুন সমাজবিজ্ঞান বইতে এবার আর রাখা হল না দিল্লির মুঘল এবং সুলতানি সাম্রাজ্যের কথা। যে সময়কাল সম্পর্কে এতদিন পড়ুয়াদের অবহিত করা হত, তা মুছে ফেলে তার পরিবর্তে নতুন সংযোজন হিসাবে রাখা হয়েছে মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহন সাম্রাজ্যের কথা। ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার প্রসঙ্গও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন পাঠ্যবইয়ে। যে কুম্ভমেলায় যোগ দিতে আসা বহু পুণ্যার্থীকে বিজেপি সরকারের অব্যবস্থার খেসারত দিতে হয়েছে প্রাণের বিনিময়ে।

আরও পড়ুন – কোথায় গেল চৌকিদার? পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে মোদির তীব্র সমালোচনা শঙ্করাচার্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...