Wednesday, April 29, 2026

আবারও ট্রলি ব্যাগে উদ্ধার দেহ! চাঞ্চল্য ইসলামপুরে

Date:

Share post:

কলকাতার বাগবাজার, বাগুইআটির পরে এবার উত্তর দিনাজপুরে ট্রলি ব্যাগে (Trolley Bag) মিলল দলা পাকানো দেহ। শুক্রবার সকালে ইসলামপুরের সোনাখোদা এলাকার এক ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয় এক ট্রলি। তার মধ্য থেকেই উদ্ধার হয় দেহ। ঘটনাটি ঘিরে এলাকায় প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইসলামপুরের (Islampur) সোনাখদা এলাকায় বাইপাসের পাশে একটি ভুট্টাক্ষেতে লাল এক ট্রলি ব্যাগ (Trolley Bag) পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। ব্যাগটির আকার অনেক বড় হওয়ার ফলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ট্রলি খুলতেই উদ্ধার হয় দলা পাকানো এক ব্যক্তির দেহ। তবে এখনও তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

প্রাথমিক ময়নাতদন্তে পুলিশ জানিয়েছে, বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে। প্রাথমিক তদন্তে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে তাকে এখানে ফেলে দিয়ে গেছে হত্যাকারীরা। এক আধিকারিক বলেন, “একটি লাল সুটকেসের ভিতরে দেহ উদ্ধার হয়েছে। পুরুষের দেহ। প্রাথমিক তদন্তে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন বেশি কিছু বলা সম্ভব নয়।”

Related articles

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...