Saturday, June 6, 2026

আইনজীবীদের উপর লাঠিচার্জ! আদালত আবমাননার অভিযোগে রুল জারি ৭ IPS-এর বিরুদ্ধে

Date:

Share post:

আইনজীবীদের উপর লাঠিচার্জের জেরে ৭ IPS-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ২৫ জুন তাঁদের সশরীরে কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই ৭ পুলিশ আধিকারিক হলেন- আইপিএস ভাবনা গুপ্ত, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সরওয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষি দত্ত।

২০১৯ সালের ২৪ এপ্রিল হাওড়া পুরসভা চত্বরে পার্কিং নিয়ে ঝামেলা শুরু হয়। বাইক রাখাকে কেন্দ্র করে একদল আইনজীবী ও পুরসভাকর্মীদের মধ্যে উত্তপ্ত অবস্থা সামাল দিতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। এসময় আইনজীবীরাও পুলিশের লাঠিচার্জে আঘাত পান। এসময় আদালতই এই ইস্যু নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে।

সেই ঘটনার তদন্তে নেমে এই ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শুক্রবার রুল জারি হল। ২৫ জুন ৭ IPS-কে আদালতে সশরীর হাজির হওয়া নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Related articles

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...