Thursday, February 26, 2026

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

Date:

Share post:

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়, কোনও পাকিস্তানি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। কোনও সাধারণ মানুষের উপরও হামলা চালানো হয়নি বলে দাবি করেন ভারতীয় সেনা (Indian Army) আধিকারিকরা। এই আঘাতের পরই প্রত্যাঘাতের আশঙ্কা ভারতের প্রশাসনের। বুধবারই মন্ত্রিসভার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপরই সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজি ও মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেই সঙ্গে আধা সামরিক বাহিনীর (paramilitary force) সব ছুটি বাতিলের ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবারই মন্ত্রিসভার বৈঠক ডেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor) সম্পর্কে বিস্তারিত পেশ করেন নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই নিজের মন্ত্রিসভার থেকে পিঠচাপড়ানি আদায়ই ছিল উদ্দেশ্য। ভারতীয় সেনা কীভাবে পূর্ব সূত্র অনুসারে পুঙ্খানুপুঙ্খ বিবরণসহ নির্দিষ্ট ঘাঁটিতে হামলা চালিয়েছে। কোনও ভুল হয়নি সেই হামলায়। ভারতীয় সেনা, বিমান বাহিনী ও নৌসেনা যৌথভাবেই হামলা চালিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এরপরই প্রধানমন্ত্রী দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) সঙ্গেও। এয়ার স্ট্রাইকের কয়েকদিন আগেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরেও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদি।

এরপরই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশের ১০টি সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, ডিজিপি ও মুখ্যসচিবদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন স্বরাষ্ট্র মন্ত্রী। বৈঠকে যোগ দেন জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা ও সিকিমের মুখ্যমন্ত্রীরা। যোগ দেন লাদাখ ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররাও।

অন্যদিকে বৃহস্পতিবার সর্বদল বৈঠক (all party meeting) ডাকা হয়েছে কেন্দ্রের তরফে। বেলা ১১টায় সংসদের লাইব্রেরিতে বৈঠক হবে বলে জানান সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। মূলত অপারেশন সিন্দুর পরবর্তীতে কোন পথে দেশের মানুষের প্রতিরক্ষা সম্ভব ও পরবর্তী পদক্ষেপ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

কৃষক থেকে চা-শ্রমিক: একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

রাজ্যের আলু চাষিদের আসন্ন বিপদের সম্ভাবনায় আগেভাগেই পদক্ষেপ রাজ্য সরকারের। ঘোষণা করা হল ন্যূনতম সহায়ক মূল্য। এই নিয়ে...

রাজ্যসভা নির্বাচন: প্রার্থী ঘোষণার আগেই বিধানসভায় তৎপরতা তৃণমূলের! শুরু প্রস্তাবকদের সই পর্ব

রাজ্যসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হওয়ার পরেই তৎপরতা তুঙ্গে শাসকদল...

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...