Sunday, May 17, 2026

সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

সেনাবাহিনীর সাফল্যে ধন্যবাদ জ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। পহেলগামে(Pahalgam) জঙ্গীদের নৃশংস ঘটনা। ২৬ জন পর্যটককে নির্মম ভাবে হত্যা করেছিল জঙ্গিরা। এরপরই প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের মিসাইল হানা। এরপরই সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিড়াবিদরা। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)।

গত বৃহস্পতিবারও পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এবার অবশ্য ড্রোন হামলা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেখানে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরেই বড়সড় ক্ষতি হয়েছিল। শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর এমন সাফল্যের পরই সোশ্যাল মিডিয়াত তাদের ধন্যবাজ জ্ঞাপন করেছেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক। সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তাও দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই(BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “ভারতের সমগ্র সেনাবাহিনীর সকলকে হার্দিক ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনাদের নিরলস প্রচেষ্টার জন্য আমরা নিরাপদে রয়েছে। আপনাদের উপস্থিতিতে আমারা যেমন অনুপ্রাণিত হচ্ছি তেমনই আমরা নিরাপদও অনুভব করছি”।

পহেলগামে জঙ্গিদের নৃশংশ ঘটনার পরই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। সেই সময়ই প্রত্যাঘাতের বার্তা পাওয়া গিয়েছিল। প্রত্যাঘাত হওয়ার পরই ক্রিকেটার থেকে অন্যান্য ক্রীড়াবিদরা সকলেই ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছিলেন।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...