Friday, May 8, 2026

রবীন্দ্রসদন স্টেশনে মেট্রোয় ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা, ব্যাহত পরিষেবা

Date:

Share post:

বৃহস্পতির বিকেলে রবীন্দ্রসদন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। খবর যায় মেট্রো কর্তৃপক্ষের (Kolkata Metro)কাছে। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে ৫০ মিনিট। ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় পাতালরেল পরিষেবা। একে বাইরে বৃষ্টি তার উপর মেট্রো বিভ্রাটে রীতিমতো সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় ৪০ মিনিট আপ এবং ডাউনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয়।

মেট্রোতে আত্মহত্যার প্রবণতা, দুর্ঘটনা ইত্যাদি কমাতে একাধিক পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই এই ধরণের ঘটনা আটকানো যাচ্ছে না। গত সোমবারই মেট্রো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, কেউ যদি মেট্রো আসার আগেই হলুদ লাইন পার করেন তাহলে তাঁকে অপরাধী বলে গণ্য করা হবে এবং ২৫০ টাকা জরিমানা দিতে হবে। দুদিন যেতে না যেতেই ফের আত্মহত্যার চেষ্টা অজ্ঞাতপরিচয় ব্যক্তির। সাড়ে ৫টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়। বিকেলের এই ঘটনায় প্রাথমিকভাবে রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা অবশ্য ব্যাহত হয়নি। শেষ খবর পাওয়া অনুযায়ী আপ- ডাউন লাইনে মেট্রো স্বাভাবিক চলছে।

 

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...