Sunday, May 17, 2026

অগাস্টের পর আর তুর্কি সংস্থার সঙ্গে চুক্তি নয়, ইন্ডিগোকে নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

জঙ্গিবাদে মদতকারী পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক (Turkeys support to pakistan)। শত্রুর বন্ধুর সঙ্গে তাই কোনও সম্পর্ক রাখতে চাইছে না নয়াদিল্লি। অবিলম্বে তুর্কি সংস্থার (Turkish company) সঙ্গে চুক্তি বাতিল করার জন্য ইন্ডিগোকে (Indigo) নির্দেশ দিল কেন্দ্র সরকার। বিমানবন্দর ব্যবস্থাপনায় তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন (Celebi Aviation) খ্যাতির শীর্ষে রয়েছে। ভারতসহ মোট ছটি দেশে প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস (Airport lounge service)দেয় এই সংস্থা। বিমান সংস্থা ইন্ডিগোর (InterGlobe Aviation Limited) সঙ্গে আগামী ৩১ অগাস্ট ২০২৫ পর্যন্ত সেলেবি অ্যাভিয়েশনের চুক্তি ছিল। বিমান সংস্থার তরফে ৬ মাসের জন্য এই মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হলেও কেন্দ্রের তরফের তা নাকচ করে দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বারবার তুরস্ককে শাহাবাজ শরিফের দেশের পাশে দাঁড়াতে এবং সাহায্য করতে দেখা গেছে। বিষয়টাকে ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ জন নিরীহের প্রাণ যাওয়ার পরও সন্ত্রাসে ‘মদতদাতা’ ইসলামাবাদকে যেভাবে সমর্থন করেছে তুরস্ক তাতে আগামীতে তাদের সঙ্গে যাবতীয় ছেদ করতে উদ্যত ভারত সরকার (Government of India)। তুর্কি সংস্থা সেলেবির অন্তর্গত সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া এদেশে বিমান পরিষেবায় ‘গ্রাউন্ড অপারেশনে’র কাজ করে। অপারেশন সিন্দুর (Operation Sindoor) আবহে দেশের বিমানবন্দরগুলির কাজে সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল তা আগেই বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার ইন্ডিগোকেও স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হল অগাস্ট মাসের পর শত্রুদেশ পাকিস্তানের মদতকারী তুরস্ক দেশের কোনও সংস্থার সঙ্গে আর কাজ করা যাবে না। ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে বিষয়টিতে সম্মতি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...