Friday, June 19, 2026

লাচেনে প্রাণঘাতী ধস: নিহত ৩ সেনা, নিখোঁজ ৬, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

ভয়াবহ ভূমিধসে সিকিমের (Sikim) লাচেন জেলায় চাতেনের সেনা ক্যাম্পে ((Army Camp) অন্তত তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, নিহত হয়েছেন হাবিলদার লখবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর ও পোর্টার অভিষেক লাখাড়া। এখনও নিখোঁজ ছজন। প্রবল বৃষ্টিপাতের জেরে রবিবার সন্ধে ৭টা নাগাদ এই বিপর্যয় ঘটে।

লাচেন জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে থাকা চাতেন সেনা (Army) ছাউনি ধসে চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় সেনা। দুর্গম ভূপ্রকৃতি, প্রবল বৃষ্টি ও কাদা-বালির স্তূপে জর্জরিত হয়ে পড়া এলাকায় সেনার উদ্ধারকারীরা দিনরাত এক করে খুঁজে চলেছেন নিখোঁজ ছজনকে।

প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, চারজনকে ইতিমধ্যেই অল্প চোট নিয়ে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের বাঁচাতে সমস্ত রকম চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত হচ্ছে বিশেষ যন্ত্রপাতি ও প্রশিক্ষিত দল।

এই মর্মান্তিক ঘটনার পর সেনা পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা। শহিদদের প্রতি সম্মান জানিয়ে বলা হয়েছে, তাঁদের ত্যাগ দেশের সামনে এক উদাহরণ হয়ে থাকবে। নিখোঁজদের খোঁজে চলা অভিযানে সেনা কর্তৃপক্ষ পূর্ণ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সেনার দায়িত্বশীলতা ও তৎপরতা তাঁদের আত্মনিবেদন এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়েছে বলে মন্তব্য প্রতিরক্ষা দফতরের।

Related articles

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...