Wednesday, May 6, 2026

ফের উত্তপ্ত মনিপুর! ইম্ফলের একাধিক এলাকায় ব্যাপক বিক্ষোভ, বন্ধ ইন্টারনেট

Date:

Share post:

অশান্ত মনিপুর (Manipur Violence)। মেতেই নেতাদের গ্রেফতারির বিরোধিতায় শনিবার রাতে রাজ্যের রাজধানী ইম্ফলের একাধিক এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত পৌনে বারোটা থেকে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় V-SAT ও VPN সহ সমস্ত ইন্টারনেট পরিষেবা (Internet Service) পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

মেতেইদের সংগঠন ‘আরামবাই টেংগোল’-এর পাঁচ স্বেচ্ছাসেবক গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কোয়াকিথেল এবং উরিপোকের রাস্তায় টায়ার ও পুরনো আসবাবপত্র জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংগঠনের সদস্যরা। পুলিশ ফাঁড়িতে হামলার জেরে দুই সাংবাদিক ও এক সাধারণ নাগরিক আহত হয়েছেন বলেও খবর মিলেছে। বেশ কিছু জায়গায় ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এরপরই প্রশাসনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো আটকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...