Friday, May 15, 2026

লালরামসাঙ্গাকে নেওয়ার পথে ইস্টবেঙ্গল

Date:

Share post:

একদিকে সিএফএল প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে জোরকদমে দলও গোছাচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। বিদেশিদের পাশাপাশি দেশিয় ফুটবলারদের দিকেও বাড়তি নজর দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর সেখানেই আইলিগের একের পর এক ক্লাব থেকে ফুটবলার তুলে নিচ্ছে তারা। এবার রিয়্যাল কাশ্মীর থেকে লালরামসাঙ্গাকে(Lalramsanga) তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)।

শোনা যাচ্ছে কথাবার্তা অনেকটাই হয়ে গিয়েছে। এখন শুধুই নাকি সই করানোর অপেক্ষা। গতবারের আইএসএলে রক্ষণে ইস্টবেঙ্গলের বিদেশিদের পাশাপাশি দেশীয় ব্রিগেডও তেমন শক্তিশালী ছিল না। এই মরসুমের আগে সেদিকেই বাড়তি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। এবারের আইলিগে যেসব দেশীয় ফুটবলাররা নজর কেড়েছিলেন তাদের মধ্যে লালরামসাঙ্গা(Lalramsanga) ছিলেন অন্যতম। তাঁকেই দলে নিচ্ছে লাল-হলুদ ব্রিগেড।

রিয়্যাল কাশ্মীরের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল লালরামসাঙ্গা। গত মরসুমে আইজল এফসি থেকে রিয়্যাল কাশ্মীরের যোগ দিয়েছিলেন লালসামরাঙ্গা। তাদের হয়ে একটি বাদ দিয়ে সবকটা ম্যাচেই খেলেছিলেন লালসামরাঙ্গা। তিনি ডিফেন্সিভ মিড ফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। সব দিক বিচার করেই এই ফুটবলারকে নিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

একইসঙ্গে রাজস্থান ইউনাইটেডের দীর্ঘদেহী ডিফেন্ডার মার্তণ্ড রায়নাকেও নেওয়ার পথে ইস্টবেঙ্গল। আইলিগের মঞ্চে ২১টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে প্রতিপক্ষ স্ট্রাইকারকে আটকানোর পাশাপাশি ৪টি গোলও রয়েছে এই তরুণ ফুটবলারের। এই দুই ফুটবলারকে আগামী মরসুমে লাল-হলুদ জার্সিতে দেখা গেলে একেবারেই অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...