Friday, May 8, 2026

চ্যাম্পিয়ন পর্তুগাল, চোখের জলেই স্বপ্নপূরণ রোনাল্ডোর

Date:

Share post:

গোল করলেন। স্পেনকে হারিয়ে পর্তুগাল নেশনস লিগ(Nations League) চ্যাম্পিয়নও হল। মাঠের ধারেই ফের একবার কেঁদে ফেললেন পর্তুগালের(Portugal) কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। আলিয়াঞ্জ এরিনাতে যেন আবারও ফিরল সেই পর্তুগালের ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি। টাই ব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগ(Nations League) চ্যাম্পিয়ন হল পর্তুগাল(Portugal)। সেই রোনাল্ডোর গোলের সৌজন্যেই ম্যাচে ফেরা পর্তুগালের। সেইসঙ্গে চ্যাম্পিয়নের শিরোপাও উঠল তাদের মাথাতে।

এই নিয়ে দ্বিতীয়বার নেশনস লিগ চ্যাম্পিয়ন হল পর্তুগাল। রোনাল্ডোর হাতে আরেকটা ট্রফি। গোটা বিশ্ব উচ্ছ্বসিত। আরেকজনের নাম নেওয়া না হলেও, ম্যাচের নাময়ক কিন্তু এদিন নুনো মেন্ডিস। একটা গোল যেমন করলেন, তেমন আবার রোনাল্ডোকে(Cristiano Ronaldo) গোল করতে সাহায্যও করলেন। এরপরই খেলা গড়িয়েছিল টাই ব্রেকারে। সেখানেই ৫-৩ গোলে স্প্যানিশ ব্রিগডকে হারিয়ে চ্যাম্পিয়নের তকমা উঠল পর্তুগালের গায়ে।

রোনাল্ডোর খেলা ছেড়ে দেওয়া উচিৎ। এবার তাঁর অবসরে যাওয়া উচিৎ। নানান মন্তব্যই ঘুরপাক খাচ্ছে। কিন্তু তিনি যে এখনও ফুরিয়ে যাননি সেটাই বোধহয় ফের একবার জানান দিলেন সিআরসেভেন। ফাইনালের মঞ্চে ফেভারিট স্পেনের বিরুদ্ধে তাঁর গোলেই হারের মুখ থেকে ফিরল পর্তুগাল। এরপর চ্যাম্পিয়নও তারা।

এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে পর্তুগাল। নুনো মেন্ডিসের গোলে সমতায় ফেরে। সেই প্রথমার্ধেই ওয়েরজাবালের গোলে ফের একবার এগিয়ে যায় স্পেন। বিরতির পর ফিরতে মরিয়া ছিল পর্তুগাল। সেই সময়ই তাদের ত্রাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর নেপথ্য কারিগড় সেই নুনো মেন্ডিস। তাঁর সহায়তাতেই ফের রোনাল্ডোর গোল। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

এরপরই খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই ৫-৩ গোলে স্পেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল। সেই সময় আর মাঠে নামেননি রোনাল্ডো। কিন্তু সাইড লাইনে সি আর সেভেনের ছটফটানিটা ছিল দেখার মতো। অবশেষে দল যখন জিতল চোখের জল আর ধরে রাখতে পারলেন না রোনাল্ডোও।

Related articles

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...

বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য! নতুন অধিনায়ক কে?

ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)! খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav )পরিবর্তে শ্রেয়সকেই...

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...