Saturday, May 16, 2026

প্রবল গরমে নাজেহাল পড়ুয়ারা, দুদিন ছুটির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদিকে যেমন তাপমাত্রার পারদ চড়েছে, তেমন আর্দ্রতার (humidity) কারণে অসুস্থতাও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তার জেরে ব্যাপক সমস্যায় রাজ্যের খুদে থেকে সব স্তরের স্কুল (government school) পড়ুয়ারা। সেই কথা মাথায় রেখে শুক্র ও শনিবার রাজ্যের প্রাথমিক থেকে সব স্কুল বন্ধের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

তাপপ্রবাহের জেরে রাজ্যের পড়ুয়াদের কথা মাথায় রেখে সপ্তাহের শেষে ছুটির ঘোষণা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ঘোষণা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে।

সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, বার্তা শিক্ষামন্ত্রীর। তবে সোমবার থেকে স্বাভাবিক থাকবে পঠন পাঠন, এমনটাই প্রাথমিকভাবে খবর। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...