Thursday, February 5, 2026

মেঘলা আবহাওয়ায় বর্ষা আগমনের ইঙ্গিত, চারদিনেই বৃষ্টি শুরু দক্ষিণে!

Date:

Share post:

অবশেষে নিজের আগমনের ইঙ্গিত দিল বর্ষা (Monsoon)। হাঁসফাঁস করা গরম আর অস্বস্তিকর পরিস্থিতির মাঝে যখন বৃষ্টির আশায় চাতক পাখির মতো দশা হয়েছিল দক্ষিণবঙ্গে, ঠিক তখনই যেন ঘুম থেকে জেগে উঠলো বৃষ্টির ঋতু। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, আগামী চার দিনের মধ্যেই বর্ষা আসছে। সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হবে জেলায় জেলায়। ফলে দিনের তাপমাত্রা প্রায় দুই থেকে চার ডিগ্রি কমার আশা রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে যেভাবে গরম বাড়ছে তাতে বিঘ্নিত হচ্ছে জনজীবন। গত কয়েকদিন ধরে বারবার একটাই প্রশ্ন উঠে এসেছে যে জ্যৈষ্ঠ শেষ হতে চলল অথচ সেভাবে বৃষ্টি এলো না কেন? অবশেষে উত্তর মিলল।দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে ঢুকে যেতে পারে বর্ষা।কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)। কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার শহরের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিসের কর্তারা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি সবাই আগামী সপ্তাহ থেকেই বর্ষার মরশুম শুরু হবে দক্ষিণবঙ্গে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

 

spot_img

Related articles

কাজই করছে না ইনস্টাগ্রাম! ক্ষুব্ধ ইউজাররা

বিশ্বজুড়ে হঠাতই কাজ করছে না ইনস্টাগ্রাম। অ্যাপ কাজ করলেও ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টাগ্রাম খুললেই দেখাচ্ছে 'সরি সামথিং ওয়েন্ট...

মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ কমিটি গঠন, DA দিতেই হবে রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের ডিএ মামলার (DA hearing) রায় ঘোষণা, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের (Justice Sanjay...

১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, উইকেন্ডে ঠান্ডা ফিরবে দক্ষিণবঙ্গে! 

ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের (Winter) মেজাজ উধাও। মহানগরীতে সকাল সন্ধ্যায় হালকা অনুভূত হলেও রোদ উঠতেই অস্বস্তি বাড়ছে। ১১-১২...

সুপ্রিম আদালতে বাংলার সরকারি কর্মীদের DA মামলা, রায় ঘোষণা হবে আজ

কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যের সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা (DA)দেওয়ার দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের...