Saturday, May 16, 2026

সিবিআই চাই না! আইন কলেজের ধর্ষণে রাজ্য পুলিশে আস্থা বিজেপির

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যে তদন্ত সম্ভব নয় এবার সেরকমই দাবি বিজেপির নেতাদের মুখে। আর জি করের ঘটনা নিয়ে সিবিআই (CBI) যে তদন্ত করেছে তাতে আদৌ সন্তুষ্ট নন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। সাংবাদিক বৈঠকে স্পষ্ট সেই কথাই জানালেন তিনি। কার্যত বাংলার পুলিশের উপর যে আস্থা তিনি প্রকাশ্যে দেখালেন, তাতে বিজেপির সত্য স্বীকার নিয়ে কটাক্ষ শাসকদল তৃণমূলের।

কসবা আইন কলেজের ঘটনার জেরে যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে নির্যাতিতাকে বিচারের পথ দেখিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police), তাতে ফের একবার প্রমাণিত রাজ্য পুলিশের দক্ষতা। গ্রেফতারি, প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পরে সংগ্রহ করা হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ (CCTV footage)। সেই ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার বয়ান। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের বাজেয়াপ্ত করা মোবাইল ফোনের তথ্যও। একের পর এক পদক্ষেপে গোটা ঘটনার পর্দা তোলার কাজ যেভাবে করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) তাতে এবার আস্থা প্রকাশ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul)।

শনিবার সাংবাদিক বৈঠকে আইন কলেজের ঘটনার প্রসঙ্গে আর জি করের প্রসঙ্গ টেনে আনেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। সেখানেই তিনি স্পষ্ট দাবি করেন, আর জি করের ঘটনায় সিবিআই (CBI) যে সফল নয় তা তিনি বিশ্বাস করেন। সেখানেই আইন কলেজের গণধর্ষণের (gang rape) অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, রাজ্য পুলিশের উপর আস্থা প্রকাশ করেন তিনি। স্পষ্ট বলেন, তদন্ত রাজ্য পুলিশই করবে। আমরা সিবিআই চাই না। তদন্ত এই পুলিশ করুক। আপনারা তদন্ত করবেন। সত্যটা সামনে আসুক।

আর জি করের ঘটনায় কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতেই আস্থা রেখেছিল সিবিআই। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের গ্রেফতার করা অপরাধী সঞ্জয় রায়কেই মূল অপরাধী চিহ্নিত করে সিবিআই। বারবার রাজ্যের পুলিশের পারদর্শিতা প্রমাণিত হওয়ার পরে এবার সেটাই মেনে নিল বিজেপি নেতৃত্বও।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...